
আমিনুল ইসলাম, চরফ্যাশন: ভোলা চরফ্যাশনের দণি আইচা সড়ক কাশেমগঞ্জ বাজারে ট্রাক ও বেটারি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে দণি মাদ্রাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ এরশাদ আলী (৫৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী ও রিক্সা চালক।
সোমবার (১১ জানুয়ারি) দুপুর সারে ১২টার সময় চরফ্যাশন কাশেমগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রধান শিক্ষক মাওলানা মোঃ এরশাদ আলী চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বাসিন্দা। আহত তার স্ত্রী ও রিক্সা চালক চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মাসিক বেতন উত্তোলনের জন্য নিজ বাড়ি থেকে স্ত্রীসহ চরফ্যাশনের উদ্দেশ্যে আসার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। নিহতের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শীর্ষবাণী/এন















