
ঢাকা অফিস : পচাত্তরের পনের আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হলে বহু আগেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হতো বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
আজ ১১ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে “তোমার জন্য পূর্ণতা পেল স্বাধীনতা” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এ মন্তব্য করেন।
উপমন্ত্রী বলেন, শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের শাসনামলেই পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে।
আজকের এ আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। এতে সভাপতিত্ব করেন- সংগঠনের (স্বাশিপ) সাধারণ সম্পাদক ও বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এর সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। এ সময় স্বাশিপ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীর্ষবাণী/এনএ















