
লালমোহন প্রতিনিধি: লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর মেম্বার আশ্রাফুল আলম টুলু মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। তিনি আজ ১০ জানুয়ারি দুপুর ১২.৫০ টায় প্রাণ হারান। জানা গেছে, চরফ্যাশনের বিআরডিবি মোড়ে কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এতে চরউমেদ ৬ নং ওয়ার্ডের প্রবীর চন্দ্র দে’র ছেলে জয় চন্দ্র দে (১৮) মারাত্মক আহত হয়। নিহতের লাশ চরফ্যাশন হাসপাতালে রাখা হয়েছে। আহত ব্যক্তিকে একই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শীর্ষবাণী/এনএ















