বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করবে স্বাশিপ

ঢাকা অফিস : ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করবে স্বাধীনতা শিক্ষক পরিষদ।

আগামী ১১ জানুয়ারি সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

সভায় সভাপতিত্ব করবেন, স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। স্বাধীনতা শিক্ষক পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানে সকলকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
শীর্ষবাণী/এনএ