
আমিনুল ইসলাম: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হচ্ছে৷ তিনি বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধন করে রীতিমত বিশ্বে চমক ও বিস্ময়ের সৃষ্টি করেছেন৷ শতাব্দীর ক্ষণজন্মা সংশপ্তক, অকুতোভয় সিংহপুরুষ বঙ্গবন্ধুর চেতনা, আদর্শ এবং স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
আজ বৃহস্পতিবার ৭ জানুয়ারি ভোলার চরফ্যাশনে আছলামপুর, ওমরপুর, ওসমানগঞ্জ, নীলকমল, আবুবকরপুর, হাজারীগঞ্জ, জাহানপুর, চরমানিকা ও নজরুলনগর ইউনিয়নে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কন্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
তিনি আরও বলেন, বাংলার নয়নমনি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়তে নানামূখী উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তিনি চেয়েছেন, বাংলার মানুষকে দক্ষ ও মানবিক গুণে গুণান্বিত করতে৷ দক্ষ জনবলই হবে দেশের মূল্যবান সম্পদ৷
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কয়ছর আহম্মেদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন মহাজন, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্যাহ সবুজ, অধ্যক্ষ আহাম্মদ উল্যাহ, এসএম মোরশেদ, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাশেম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, পিআইও আনিসুর রহমান প্রমুখ৷
শীর্ষবাণী/এনএ















