পরিস্কার পরিচ্ছন্ন ও মাস্ক বিতরণ করলো চরফ্যাশন উপজেলা বিডি ক্লিন টিম

আমিনুল ইসলাম: নতুন বছরকে স্বাগত জানিয়ে ভোলা চরফ্যাশন উপজেলার সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন টিম “পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন” এ লক্ষ্য নিয়ে চরফ্যাশন বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন ও করোনার বিস্তার বন্ধে সাধারণ পথচারী এবং ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরণের আয়োজন করেছেন৷

শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় বিডি ক্লিন টিম চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে৷

বাজার পরিস্কার পরিচ্ছন্ন ও মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডি ক্লিন টিম চরফ্যাশন উপজেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, জিল্লুর রহমান তুহিন, ইউছুফ হোসাইন ইমন, টিম সমন্বয়ক আতিকুর রহমান শিপন৷ এছাড়াও অপি সুমি, জয়া, ইলিয়াস, সাখাওয়াত, মেহেদি, শামিম সহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন৷

সরেজমিনে দেখা যায়, বিডি ক্লিন এর প্রায় ২০ সদস্যের একটি দল সবাই তরুণ ও ছাত্র-ছাত্রী৷ কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউবা জমানো ময়লা ব্যাগে ভরছেন। ময়লার ব্যাগ সরিয়ে নেওয়ার কাজও করছেন কয়েকজন। আবার চরফ্যাশন বাজারে আসা পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে করোনার প্রাদুর্ভাব বন্ধে মাস্ক পরিয়ে দিচ্ছেন অনেকে৷

এ বিষয়ে বিডি ক্লিন টিম চরফ্যাশন উপজেলা শাখার সমন্বয়ক আতিকুর রহমান শিপন বলেন, বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপনসহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য৷
শীর্ষবাণী/এনএ