মুন্সিগঞ্জে দুর্ঘটনায় লালমোহনের যুবক নিহত

শীর্ষবাণী, চরফ্যাশন: ভোলার লালমোহন উপজেলার নওয়াব আলী মুন্সি বাড়ির মোঃ বজলুর রহমানের ছেলে রাজু আহমদ (আর্ট রাজু ) আজ এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না-লিল্লাহহি ওয়াইন্নাইলায়হি রাজিউন।

জানা গেছে, আজ ঢাকা যাওয়ার পথে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে ট্রলার দিয়ে নামার চেষ্টা করেন রাজু। এ সময় অন্য একটি লঞ্চ এসে তার ট্রলারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাজু মৃত্যুবরণ করেন। মরহুমের তার রূহের মাগফেরাত কামনা করেন তার বন্ধু ও স্বজনরা।
শীর্ষবাণী/এনএ