আমার স্বপ্নের শিক্ষা কমপ্লেক্স ও ছেলে বেলার স্মৃতি

অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু: আশুগঞ্জে প্রস্তাবিত পৌর সভার বৈকুন্ঠপুর মৌজায় আমার স্বপ্নের ” শিক্ষা কমপ্লেক্স” এর জন্য চার বিঘা জমি মাটি ভরাট করা হয়েছে। আরো জমি বাড়ানোর চেষ্টা চলছে। খুব শীঘ্রই বঙ্গবন্ধু কারিগরি কলেজ (±কলেজের জন্য ইতিমধ্যে প্রায় দুই কোটি টাকা সরকারি বরাদ্দ হয়েছে) ও প্রিন্সিপাল শাজাহান ফাউন্ডেশন স্কুলের নির্মাণ কাজ শুরু হবে। কমপ্লেক্সটি সহ এলাকাবাসীর সুবিধার্থে সোনারামপুর-বৈকুন্ঠপুর-বড়তল্লা সংযোগ সড়ক নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে।

আজ শুক্রবার বিকালে কমপ্লেক্সটির স্থান পরিদর্শনে গেলে সেই স্হানটিতে গ্রামের একদল ক্ষুদে ফুটবলারদের খেলায় মেতে উঠতে দেখে আমার নিজের কৈশোরের কথা মনে পড়ছিল।

আমি ছোট বেলায় ফুটবল পাগল ছিলাম। আমাদের গ্রামে কোন খেলার মাঠ ছিল না। আমার একটি গ্রুপ ছিল। কোন রকম স্কুল শেষ করে ফুটবল খেলায় মেতে উঠতাম। আমরা কৃষি জমিতে ফুটবল খেলতাম। ফুটবল খেলতে গিয়ে অনেক সময় জমির ফসলের ক্ষতি হতো। ক্ষতিগ্রস্তরা প্রায়ই বাড়িতে এসে আব্বার কাছে নাশিশ করতো। নালিশে অধৈর্য হয়ে একদিন আব্বা আমার ফুটবল দা দিয়ে কুপিয়ে টুকরা টুকরা করে দিয়েছিলেন। সেদিন কি কষ্ট পেয়েছিলাম। আব্বা আমার কষ্টের কথা বুঝতে পেরে পরে আবার একটি ফুটবল কিনে দিয়েছিলেন। সেই সব স্মৃতি আজ বার বার চোখের সামনে ভেসে উঠছিল। আহ্ সেদিনগুলি যদি আবার ফিরে আসতো…।

লেখক: ইসলামি বিশ্ববিদ্যালয় প্রথম ব্যাচের ছাত্র। সভাপতি ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন। প্রতিষ্ঠাতা সভাপতি, ইবি ছাত্রলীগ ও প্রতিষ্ঠাতা সভাপতি, ইবি প্রেসক্লাব।