সাবেক ও বর্তমান শিক্ষামন্ত্রীর রোগমুক্তি কামনায় স্বাশিপের দোয়া মাহফিল

ঢাকা অফিস: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি’র সুস্থতা কামনায় স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে স্বাশিপের কেন্দ্রিয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সমাজ সেবা সম্পাদক অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদক ও বে-সরকারী শিক্ষক/কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, অধ্যক্ষ এসএম আকরামুল হক, সাইদুর রহমান পান্না, মিসেস মেহেরুন্নেছা, উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন, অধ্যক্ষ তেলোয়াত হোসেন খান, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, অধ্যক্ষ হাবিবুর রহমান, আকলিমা জাহান, মুজিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, ড.মোঃ আবু বকর সিদ্দিক, উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যক্ষ এ বি এম শহীদুল্লাহ, শাহীনুর আল আমিন, গোলাম সারোয়ার, নারায়ণ চন্দ্র, মাসুম খান, সঙ্গীতা বিশ্বাস প্রমুখ।
শীর্ষবাণী/এনএ