
ঢাকা অফিস: বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি ও শিক্ষক পরিষদ সমন্বয় করে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ নাম করণ করা হয়। উক্ত সংগঠনের নতুন সভাপতি এইচ এম, জয়নুল আবেদীন জিহাদী ও মহাসচিব মোঃ তাজুল ইসলাম ফরাজীকে নির্বাচিত করা হয়েছে।
নতুন এ দায়িত্ব দেওয়ার জন্য স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের সমন্বয়কারী তেলাওয়াত হোসেন খাঁন এবং স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ সারাদেশের শিক্ষক/ শিক্ষিকাদেরকে অভিনন্দন জানান, স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ এর নব নির্বাচিত মহাসচিব মোঃ তাজুল ইসলাম ফরাজী।
শীর্ষবাণী/এনএ















