
শীর্ষবাণী, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার চরতোফাজজল গ্রামের মৃত আলম তালুকদারের ছেলে তানভীর ওরফে আজাদের ৩ টি গরু চরকচুয়া থেকে গত ১৬ নভেম্বর রাতে চোরাইকারীরা চুরি করে নিয়েছে।
স্থানীয়রা লালমোহন থানার চর কচুয়া গ্রামের দলুর ছেলে হেজু (৪৫), রফিজল তালুকদারের ছেলে জন্টু (৪৫), শুক্রুর আলীর ছেলে সবুজ (৩০) কে গরু চুরির সন্দেহে আটক করে দুলারহাট থানায় সোপর্দ করেছেন।
আজাদ জানান, থানা পুলিশের কাছে হেজু গরু চুরির কথা স্বীকার করেছেন।
থানা পুলিশ চুরির সন্দেহভাজন আটক তিনজনকে স্থানীয় নীলকমল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন এর জিম্মায় দিয়ে ফয়সালার পরামর্শ দিয়েছেন। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখন এর কোনো সমাধান দেয়া হয়নি।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
শীর্ষবাণী/এনএ















