চরফ্যাশনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মেঘনা ডায়াগনস্টিকের দালাল গ্রেফতার

আমিনুল ইসলাম : ভোলার চরফ্যাশন উপজেলা নুরাবাদ ইউনিয়নের আব্বাস উদ্দিনকে (৩২) এওয়াজপুর ইউনিয়নের এক কলেজ ছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে৷ ১৫ নভেম্বর চরফ্যাশন আদালতের মাধ্যমে অভিযুক্ত আব্বাসকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷

রবিবার (১৫ নভেম্বর) এওয়াজপুর ইউনিয়নে ভিকটিম এর বাসা থেকে আব্বাসকে আটক করেন শশীভূষণ থানা পুলিশ৷ চরফ্যাশন মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের দালাল হিসেবে পরিচিত আব্বাস নুরাবাদ ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর চর তোফাজ্জল গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে৷

জানা যায়, রবিবার মধ্যরাতে আব্বাস উদ্দিন ভিকটিমের ঘরের পিছনের বারান্দার দরজা দিয়ে কৌশলে ঘরে প্রবেশ করে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে৷ এ সময় মেয়েটির বাবা-মা ঘরে ছিল না৷ তার ডাক চিৎকারে বাড়ির অন্য মানুষ ছুটে এসে আব্বাসকে আটক করে শশীভূষণ থানা পুলিশকে খবর দেন৷

শশীভূষণ থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ভিকটিম নিজে বাদী হয়ে আসামির বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেছেন৷ মামলা নং-৩/২০২০৷ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্যে ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷
শীর্ষবাণী/এনএ