
ভোলা প্রতিনিধি: ভোলা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় এস আই মোঃ নাফিউল ইসলাম ও সংগীয় ফোর্স জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক অভিযান পরিচালনা করেন।
তারা সদর মডেল থানাধীন উওরদিঘলদী ৫ নং ওয়ার্ড থেকে ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ সাজ্জাদ হোসেনকে (২০) গ্রেফতার করেন। সে দৌলতখান থানার উত্তরজয়নগর ২নং ওয়ার্ডের মোঃ আঃ রব লিটনের ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
শীর্ষবাণী/এনএ















