
শীর্ষবাণী, চরফ্যাশন: “উপকূলের সমস্যা, সংকট, সম্ভাবনা এবং উপকূলের মানুষের ন্যায্যতার কথা বলতে দক্ষিণ আইচা প্রেসক্লাবের উদ্যোগে প্রস্তাবিত ‘উপকূল দিবস’ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে পালিত হয়েছে।
প্রেসক্লাব চত্বর থেকে র্যালী বের করে দক্ষিণ আইচা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে সমবেত হয়।
এরপর প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ। বক্তব্য রাখেন দক্ষিণ আইচা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ আর এম মামুন, চরমানিকা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র চেয়ারম্যান এসএম এনায়েত হোসেন, সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সংবাদ সম্পাদনা সম্পাদক আদিত্য জাহিদ।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ উদ্দিন।
শীর্ষবাণী/এনএ















