
হারুন অর রশিদ: ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে পিকেএসএফ এর (এসইপি) প্রকল্পের সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রাণী চিকিৎসা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ ১০ নভেম্বর এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে এক দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এসময় প্রকল্প ম্যানেজার ডাঃ খলিলুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীর্ষবাণী/এনএ













