
নিউজ ডেস্ক : প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ শিকারের নিষেধাজ্ঞা ছিল। যা শেস হচ্ছে বুধবার মধ্যরাতে। এর ফলে আগামীকাল রাত ১২টার পর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞার শেষে ফের ইলিশ শিকারে নামবেন জেলেরা।
ইলিশ মাছের প্রজনন নির্বিঘ্ন করতে কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। নির্দিষ্ট এ সময়ে ইলিশ মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ। এর লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর ও এই সময়ে জেলেদের সহায়তা দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল।















