২৪ ঘণ্টায় করোনায় ২৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৮১

ঢাকা অফিস : কোভিড-১৯ এ গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬৮১ জন।

সুস্থ হয়ে উঠেছেন ১৫৪৮ জন। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪২৬৮ জনের।

করোনায় প্রাণহানি ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।