
আমিনুল ইসলাম, চরফ্যাশন: ভোলা-চরফ্যাশনে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েমের নির্দেশে বাংলাদেশ কোস্টগার্ড চরমানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার সুলতান আলী র নেতৃত্বে কোস্টগার্ড বাহিনী (২৪ অক্টোবর) শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীর আটকপাট নামক স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় ৪ জন জেলে, ২টি ট্রলার ও ৮ কেজি মা ইলিশসহ ২০ হাজার মিটার সুতা জাল আটক করেছেন।
বিকেলে ভ্রাম্যমাণ আদালতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েমের উপস্থিতে আটককৃত জেলে ইব্রাহিম (৩৫) পিতা কয়ছর মাঝি, মোহাম্মদ আবুল (২০) পিতা মজিবুল মাঝী, মাকসুদ (৩২) পিতা রফিক মিয়া এ ৩ জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে৷ মিরাজ (১৬) পিতা আলমগীর মল্লিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং চর কচ্ছপিয়া কোস্টগার্ডের অফিসের সামনে ৮ কেজি মা ইলিশ মাছ গরিব দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ উপস্থিত ছিলেন। আটক করা ২ টি ট্রলার ও ২০ হাজার মিটার সুতার জাল উপজেলা মৎস্য কর্মকর্তার মারফত রাখা হয়ছে বলে, বাংলাদেশ কোস্টগার্ড চর মানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার সুলতান আলী তথ্য নিশ্চিত করেছেন।
শীর্ষবাণী/প্রতিনিধি/এনএ















