
ঢাকা অফিস : স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ চরফ্যাশন উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আজ ২৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম শামীম, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ ভোলা জেলা শাখার যুগ্ম আহবায়ক ও চরফ্যাশন উপজেলা শাখার আহবায়ক, চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদরাসার সহকারী অধ্যাপক মুহাম্মদ নূরুল আমিন, চরফ্যাশন উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ও কুচিয়া মোড়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোস্তফা কামাল, সদস্য সচিব সুপার মাওলানা মাহবুবুর রহমান ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ।













