স্বাশিপের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত

ঢাকা অফিস : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদের রবিবার বিকালে স্বাশিপ কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। প্রফেসর সাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।

আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাশিপ যুগ্ম-সম্পাদক উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন, অধ্যক্ষ এ কে এম মোকসেদুর রহমান, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ আ ন ম সাইফুদ্দি শাহীন, নারায়ণ চন্দ্র সাহা, অধ্যক্ষ আবদুস সাকুর আলী মোল্লা, আফসার আলী, মামুন আলী প্রমুখ।

সভায় বক্তারা বিদেশে পলাতক পচাত্তরের ১৫ আগস্টের খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। বক্তারা বলেন, এখনো বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এর বিরুদ্ধে সকলকে সতর্ক এবং এদের প্রতিহত করার আহবান জানান।

আলোচনা সভা শেষে শেখ রাসেল সহ পচাত্তরের পনের আগস্ট শাহাদাতবরণকারী সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।
শীর্ষবাণী/এনএ