সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন এনামুল হক

ভোলা প্রতিনিধি: ভোলা জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক এনামুল হক এর সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিতে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আজ ১৩ অক্টোবর পদোন্নতিপ্রাপ্ত এনামুল হককে সহকারী পুলিশ সুপারের র‌্যাংক ব্যাজ পরিধান করিয়ে দেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শীর্ষবাণী/এনএ