ভোলার চরফ্যাশনে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

শীর্ষবাণী, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনের আব্দুল্লাহপুর ৮নং ওয়ার্ডে শ্বশুর কর্তৃক পুত্রবধূ মোছাম্মদ সেলিনা বেগম ধর্ষণের ঘটনায় শ্বশুর মোঃ আব্দুল কাদের মাঝিকে (৫০) চরফ্যাশন থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

এলাকা সূত্র জানায়,গত বৃহস্পতিবার ১ অক্টোবর গভীর রাতে আব্দুল্লাহপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে শ্বশুরের বসত ঘরে এঘটনা ঘটে।

চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ অভিযোগ করেন, তার স্বামী আল আমিন চট্টগ্রামে দিনমজুরের কাজ করেন। ঘটনার রাতে তার স্বামী ও শাশুরি বাড়িতে ছিলেন না। শ্বশুর কাদের মাঝিসহ তিনি রাতে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তার শ্বশুর ঘুমন্তবস্থায় ঝাপটে ধরে মুখে গামছা গুজে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।

এসময় তিনি আত্মরক্ষার চেষ্টা করলে ধর্ষক শ্বশুর তাকে কামড়িয়ে ঠোঁটে এবং বুকে ক্ষত করে ফেলেন। এঘটনার পরপরই তিনি ধর্ষক শ্বশুরের হাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী চাচী শাশুরীর ঘরে আশ্রয় নেন। এঘটনায় গৃহবধূ বাদি হয়ে শ্বশুর কাদের মাঝিকে আসামি করে চরফ্যাশন থানায় গত শুক্রবার রাতে তিনি একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

জানা যায়, অভিযোগের সত্যতা যাচাই পূর্বক চরফ্যাশন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শ্বশুর মোঃ কাদের মাঝেকে আসামি করে একটি মামলা দায়ের করা হয় মামলা নং-৬ তারিখ ৭ অক্টোবর। উক্ত মামলার ধারাবাহিকতায় অভিযুক্ত কাদের মাঝিকে আটক করা হয়েছে বলে চরফ্যাশন থানা সূত্র জানায়।
শীর্ষবাণী/এনএ