স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজনে ডিজি সফিউদ্দিন আহমেদের বিদায় অনুষ্ঠান

ঢাকা অফিস: মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমেদের ২৯ সেপ্টেম্বর শেষ কর্ম দিবসে তাঁর সম্মানে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরে সকাল ১১টায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক জিয়াউল হাসান, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান নাঈম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোঃ নজরুল ইসলাম, সমন্বয়কারী অধ্যক্ষ মোঃ তেলাওয়াত হোসেন খান, বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী, মহাসচিব মাওঃ তাজুল ইসলাম ফরাজী, সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান ও দপ্তর সম্পাদক মোঃ সাইদুর রহমান সহ শিক্ষক নেতৃবৃন্দ।
শীর্ষবাণী/এনএ