
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে বড়মানিকা ইউনিয়নের মোল্লার হাট বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটো চালক আঃ মন্নানের বসত ঘরে হামলা করে অপর এক অটো চালকের আত্মীয়রা। এসময় অটোচালককে বেধরক মারধর করা হয়। আহত চালককে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফরাজী বাড়ীর আঃ মন্নান, নাছির ও তার ভাই সালাউদ্দিন ৩ জন মিলে মোল্লার হাটে অটোরিক্সা রাখার জন্য ঘর রাখে। গত কয়েকদিন আগে মান্নান গাড়ী বের করার জন্য আগে দরজা খুলে গাড়ী বের করে, বিকালে অপর গাড়ীর চালক নাছির জানান, তার গাড়ির ব্যাটারী কে বা কারা লবন দিয়ে নষ্ট করে। এ জন্য দায়ী করে মন্নানকে। সন্ধ্যায় বাজারে স্থানীয় মেম্বার শহীদ, ইউনূস মাষ্টার, সোহেল মাষ্টার সহ কয়েক জন শালিসী বসায়। শালীসীতে কে লবন দিয়েছে তার প্রমাণ না পেলেও প্রথম দরজা খোলায় অপরাধ হিসেবে দোষী সাব্যস্ত করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাতে বাড়ী গেলে নাছিরের ছেলে হৃদয় (৮), সালাউদ্দিন ৩৫), রোসনা বেগম (৬০), মরিয়ম বেগম (৪৫), মজিবল (৬০), মোফাজ্জল (৬০) মান্নানের ঘরে হামলা করে। তারা আবদুল মান্নানকে এলোপাতাড়ি পিটিয়ে পিট, হাত পা মুখ রক্তাক্ত ফুলা জখম করে। স্থানীয় শালীসদার ইউনূস মাষ্টার জানান, একই বাড়ীর আত্মীয় স্বজন আবদুল মান্নান বলেছে যেহেতু ঘর আমি আগে খুলেছি..দোষ আমার সে জন্য ১৫ হাজার টাকা ক্ষতি পূরণ দেওয়ার ধার্য করি। রাতেই নাছিরের ছেলে চাচারা মান্নানকে মারধর করে।
শীর্ষবাণী/এনএ















