
শীর্ষবাণী, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনের জিন্নাগড় ৩ নং ওয়ার্ডের মাকসুদ লেংটার মাজারের সামনে চরফ্যাশন থানা পুলিশের এস আই মোঃ সাইফুল ও সঙ্গীয় অফিসার্স ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ জামাল হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে ১শত গ্রাম গাজা সহ গ্রেফতার করেন।
চরফ্যাশন থানা সূত্র শীর্ষবাণীকে জানায়, ২৫সেপ্টেম্বর সাড়ে ৭টায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মৃত মোকাম্মেল হাওলাদার ছেলে মোঃ জামাল হাওলাদার। তার বাড়ি চরফ্যাশনের জিন্নাগড় ৩নং ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাল হাওলাদার দীর্ঘদিন যাবত উক্ত এলাকায় গাঁজা বিক্রি করে আসছে। ইতিপূর্বে জামাল কয়েকবার গাঁজাসহ গ্রেপ্তার হওয়ার পর জেলহাজতে ছিলো।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চরফ্যাশন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৫, তারিখ ২৫ সেপ্টেম্বর বলে জানা যায়।
শীর্ষবাণী/এনএ















