ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

মোঃ রুমী কিসলু: বাংলাদেশের মাদ্‌রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ এবং ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের পাঠক্রম ও পাঠ্যসূচীর আধুনিকীকরণ ও উন্নতিসাধন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও যোগ্যতা বৃদ্ধিসহ মাদ্‌রাসা সংক্রান্ত যাবতীয় বিষয় ও ব্যবস্থাপনার দায়িত্ব ন্যস্ত করার লক্ষ্যে ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ মহোদয় এর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম।

#শুভ জন্মদিন# ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

শুভকামনা ও অভিনন্দন জানাই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এবং মাদরাসা সমূহের সকল শিক্ষক, ছাত্র/ছাত্রীদের। সেই সাথে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

লেখকঃ মোঃ রুমী কিসলু, সেকশন অফিসার, অর্থ ও হিসাব দপ্তর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
শীর্ষবাণী/এনএ