
মনপুরা প্রতিনিধি: মনপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন এর নেতৃত্বে এস আই মোঃ মজিবুর রহমান ও সংঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
এসময় মনপুরা থানাধীন বাংলাবাজার জনৈক আব্দুল কাদের রাজু এর স্টুডিও দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০ গ্রাম গাজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
মনপুরা থানা সূত্র জানায়, ২৩ সেপ্টেম্বর সোয়া ১১টায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আবু তাহেরের ছেলে মোঃ ইলিয়াস (৩৫)। তার বাড়ি তজুমদ্দিন থানার সোনার চর ৪নং ওয়ার্ডে। তার হাল সাকিন মনপুরার চরগোয়ালিয়া ৭নং ওয়ার্ডে। এ ঘটনায় মনপুরা থানার একটি মামলা রুজু করা হয়েছে।
শীর্ষবাণী/এনএ















