বোরহানউদ্দিনের রানীগঞ্জ থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই বিকাশ কর্মকার সংগীয় এ এসআই মোঃ হুমায়ুন আহম্মেদ ও ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় বোরহানউদ্দিন থানাধীন কুতুবা ৬নং ওয়ার্ডস্থ রানীগঞ্জ বাজারের মোঃ ইয়াছিনের ছেলে মোঃ আলমগীরের কাঠের দোকানের সামনে থেকে এক মাদক ব্যবসায়ীকে ১০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাজাসহ গ্রেফতার করেন।

বোরহানউদ্দিন থানা সূত্র জানায়, ২৩ সেপ্টেম্বর বিকাল ৫টা ৩৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মুনাফ মীরের ছেলে মোঃ ইব্রাহিম ওরফে রিপন (৩৭)। তার বাড়ি বোরহানউদ্দিনের কুতুবা ৬নং ওয়ার্ডে। এ ঘটনায় মাদক মামলা রুজু করা হয়েছে।
শীর্ষবাণী/এনএ