শিক্ষা টিভি’র নিয়মিত অনলাইন টকশো আজ রাত ৯টায়

ঢাকা অফিস: “শিক্ষা আন্দোলন ও সমসাময়িক প্রসঙ্গ” শীর্ষক শিক্ষা টিভির নিয়মিত অনলাইন টকশো আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯টায় অনুষ্ঠিত হবে।

অনলাইন টকশো’র সঞ্চালনায় থাকছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
অনলাইন টকশোতে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাকবিশিস সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর, কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ মোঃ রহমত উল্লাহ ও বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি আবুল বাশার হাওলাদার।
শীর্ষবাণী/এনএ