
নাসির উদ্দিন মল্লিক
শতদলে শতফুলে
লাল সবুজের মেলা,
নীল জলেতে মন কেড়েছে
সাতলা বিলে, শাপলা ফুলেতে।।
ওরে বন্ধু দেখে যা
আমার দেশে নীল জলেতে,
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
কুমুদ,শালুক,পদ্ম রুপে
মন ছুয়ে যায় অপরূপে।।
ভোরের শিশির, কুসুম আলো
পান করিবে বলে,
নিশি শেষে লাল ফুলেতে
লাজে লাজে আকাশপানে,
উঁকি মারে রে।।
ছলত ছলত বৈঠা বেয়ে
মনের সুখে গানে গানে,
সোনার তরী লাল ফুলেতে
মাঝি ভাইয়ে হারায় দিগন্তে।।
লাল ফুলেতে বেনী দোলায়
নীল জলেতে জল ছিটায়ে,
সোনার কন্যা ডিঙ্গি নায়ে
বিলের মাঝে উড়ে চলে রে।।
লেখক: কবি নাসির উদ্দিন মল্লিক, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ।















