লালমোহনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মাইনউদ্দীন জমাদার: ভোলার লালমোহন থানাধীন ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান মুরাদ।
বিট অফিসার এস আই সাইদুর রহমান এর সঞ্চালনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ওসি মুরাদ তার বক্তব্যে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের সম্পৃক্ততায় আমরা এলাকা থেকে সকল ধরনের মাদক, ইভটিজিং, সন্ত্রাসী কার্যক্রম সহ সকল বে-আইনি কার্যক্রম রুখে দিতে পারবো ইনশাআল্লাহ। এজন্য এলাকাবাসিকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।
শীর্ষবাণী/এনএ