
ভোলা প্রতিনিধি: ভোলা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই মোঃ আসাদুজ্জামান, এসআই মোঃ জাকির হোসেন ও সংগীয় ফোর্স আলীনগরের ২নং ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৪৫ পিস ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ভোলা জেলা গোয়েন্দা শাখা সূত্র শীর্ষবাণীকে জানায়, ১৮ সেপ্টেম্বর ১১টা ৫০ মিনিটে ভোলা সদর মডেল থানাধীন আলিনগর ইউপির ২নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মৃত শাহে আলমের ছেলে মোঃ আব্বাস মিয়া ওরফে কানা আব্বাস (৩৪)। তার বাড়ি আলীনগরের রুহিতা ৭নং ওয়ার্ডে। অপর আসামি মোঃ ফখরুল ইসলাম মোল্লার ছেলে মোঃ নুরনবি মোল্লা (৪০)। তার বাড়ি পৌর কাঁঠালি ৮নং ওয়ার্ডে। অপর আসামি মৃত খালেক সিকদারের ছেলে মোঃ আঃ সাত্তার মিয়া। তার বাড়ি রুহিতা ৭নং ওয়ার্ডে অবস্থিত। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
শীর্ষবাণী/এনএ















