বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক রেজিস্ট্রারের ইন্তেকাল

ঢাকা অফিস: বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক রেজিস্ট্রার, পীর ইয়ামেনি মার্কেট মালিক সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক মোঃ আবুল কালাম আর নেই। তিনি ১৬ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে (১৭ সেপ্টেম্বর) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

‘মহান রব্বুল আলামীনের নিকট এ ফরিয়াদ করছি তার ছোটখাটো গুনাহ মাফ করে তাকে জান্নাতের উঁচু মাকাম এ আসিন করুন’ এই দোয়া করেন শীর্ষবাণী ডটকম (sheershabani.com) এর সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ নুরুল আমিন। তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শীর্ষবাণী/এনএ