সাবেক এমপি অধ্যক্ষ নজরুল ইসলাম’র মৃত্যুবার্ষিকতে বঙ্গবন্ধু ঐক্য পরিষদের দোয়া মোনাজাত

চরফ্যাশন প্রতিনিধি : প্রতিথযশা রাজনীতিবিদ ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, চরফ্যাশন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম’র ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডস্থ বঙ্গবন্ধু ঐক্য পরিষদের উদ্যোগে মিলাদ মহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভা ১নং ওয়ার্ডস্থ বঙ্গবন্ধু ঐক্য পরিষদের কার্যালয়ে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

জানা যায়, বঙ্গবন্ধু ঐক্য পরিষদের সভাপতি মো. ফখরুল আলম স্বপন চৌধুরীর উদ্যোগে বঙ্গবন্ধু ঐক্য পরিষদের কার্যালয়সহ চরফ্যাশন পৌরসভার ১নংওয়ার্ডের ১৩টি মসজিদ ও ৩ টি হাফেজিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন, বঙ্গবন্ধু ঐক্য পরিষদের সভাপতি মো. ফখরুল আলম স্বপন চৌধুরী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু ঐক্য পরিষদের মো. খোকন, উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু ঐক্য পরিষদের উপদেষ্টা মির সাব্বির রাসেল, বঙ্গবন্ধু ঐক্য পরিষদের সদস্য বাবুল তালুকদার, আবদুস সালাম, মো. মিরাজ, আবদুল্লাহ আল মামুন, মো. বাচ্চু ,মো. সফিজলসহ সংগঠনের শতাধিক নেতা কর্মরী অংশ নেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন, পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।
শীর্ষবাণী/এনএ