মনপুরায় এমপি জ্যাকবের পিতার মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মনপুরা প্রতিনিধি : মনপুরায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, চরফ্যাশন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম. এম নজরুল ইসলামের ২৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে ৷ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের জ্যেষ্ঠপুত্র।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে বাদ জোহর হাজিরহাট মার্কাজ জামে মসজিদে সাবেক এমপির রূহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাজিরহাট মার্কাজ জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মো. ইউসুফ।

আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীর সভাপতিত্বে এবং ছাত্রলীগ সম্পাদক সুমন ফরাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দীপক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলিউল্লা কাজল, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, প্রেস ক্লাব সভাপতি মো. আলমগীর হোসেন, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি নিজামউদ্দিন হাওলাদার প্রমুখ।