
মাইন উদ্দিন জমাদর: চরফ্যাশনে মধ্য পূর্ব হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম মাহাববুর রহমান (ফারুক) মামলা সংক্রান্ত তথ্য গোপন রাখার অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ১০ সেপ্টেম্বার ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদারের স্বাক্ষরিত ৩৮.০৫.০৯০০.০০১.০০.০০০.২০২০/১৩০৩নং স্মারকে বরখাস্তে আদেশ দিয়েছেন বলে রোববার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধে চর মাদ্রাজ ইউনিয়নের আঃ সহিদ বাদি হয়ে সহকারী শিক্ষক মাহাবুবুর রহমানকে (ফারুক) আসামি করে ২০১৫ সালে চরফ্যাশন সিনিয়র জুডিশিায়াল ম্যাজিট্রেট আদালতে সি আর ১১১/১৫ নং দায়ের করা মামলায় ১৫ সনের ১৪ ডিসেম্বর হাজিরা দিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠান। কিন্তু তিনি এই তথ্য গোপন রাখেন। এবং কর্মস্থলে বহাল থাকেন। এ কারণে বিএস আর ১ম খণ্ডের ৭৩ নং ধারা মোতাবেক তাকে সাময়িক বরখান্ত করা হয়।
চাকরিকালে মোকদ্দমার তথ্য গোপন রাখা অসদাচরণের সামিল বিদায় কেন তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ অনুযায়ী বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। পত্র প্রাপ্তির চার কর্মদিবসের মধ্যে জবাব প্রদানের জন্য আদেশে উল্লেখ্য করা হয়েছে।
এ বিষয়ে শিক্ষক মাহাবুবুর রহমানের মোবাইল ফোনে একধিকবার ফোন করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী বলেন, ইমেইল যোগে রোববার সাময়িক বরখাস্তের আদেশের একটি চিঠি পেয়েছি। এ ব্যপারে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শীর্ষবাণী/এনএ















