
ভোলা প্রতিনিধি: ভোলা জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আসাদুজ্জামান ও সংগীয় ফোর্স আজ ১১ সেপ্টেম্বর বেলা দেড়টায় মাদক অভিযান পরিচালনা করেন। এসময় ভোলা সদর মডেল থানাধীন চরনোয়াবাদ পৌর ৮ নং ওয়ার্ড থেকে ২ মাদক ব্যবসায়ীকে ৩০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ কবির হোসেন মিজির ছেলে মোঃ আবির মিজি (২৫)। তার বাড়ি দক্ষিণ চরনোয়াবাদ ৯নং ওয়ার্ডে। অপর মাদক ব্যবসায়ী মৃত জিল্লুর রহমান মিয়ার ছেলে মোঃ মেহেদি রহমান রাসেল মিয়া (৩২)। তার বাড়ি ভোলা পৌর ৬ নং ওয়ার্ডে। তাদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
শীর্ষবাণী/এনএ















