দৌলতখানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলা প্রতিনিধি: ভোলা জেলা গোয়েন্দা শাখার এসআই কাজী আল-আমীন ও সংগীয় ফোর্স ১০ সেপ্টেম্বর সোয়া ৫টায় মাদক অভিযান পরিচালনা করেন।

এসময় দৌলতখান থানাধীন দক্ষিণ জয়নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে ৩০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ ফিরোজ (৩০)। অপর মাদক ব্যবসায়ী আঃ খালেকের ছেলে মোঃ হানিফ (২৮)। উভয়ের বাড়ি দৌলতখান থানার উত্তর জয়নগর ২ নং ওয়ার্ডে। তাদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
শীর্ষবাণী/এনএ