
লালমোহন প্রতিনিধি: লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির। একজন মানবিক পুলিশ অফিসার হিসাবে পরিচিত মীর খায়রুল কবির। দীর্ঘ দিন লালমোহন থানায় দায়িত্ব পালন শেষে বদলি জনিত কারণে লালমোহন থানা থেকে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বিদায় নিলেন।
৩ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত মীর খায়রুল কবিরের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান রাসেল।
বিদায় অনুষ্ঠানে লালমোহন থানায় তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে অনেকেই কেঁদেছেন। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারে নি। একজন মানুষ কত ভালো হলে তার বিদায় বেলা সকল শ্রেনীর মানুষের চোখে জল আসে? মীর খায়রুল কবিরের বিদায় অনুষ্ঠানে তা স্পষ্ট হয়েছে।
সবার বক্তব্যে স্পষ্ট ফুটে উঠলো তিনি একজন সৎ, মহৎ মানবিক পুলিশ অফিসার ছিলেন। ব্যক্তি হিসেবে ছিলেন উদার এবং জননন্দিত ও সবার প্রিয় এবং আস্থাভাজন। তার সহকর্মীদের জন্যে তিনি ছিলেন বটবৃক্ষ।
সাধারণ মানুষের কাছেও ছিলেন খুবই গ্রহণযোগ্য একজন মানবিক পুলিশ অফিসার। তিনি একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে সকলের মনে জায়গা করে নিয়েছেন আজীবনের জন্যে।
শীর্ষবাণী/এনএ















