
ঢাকা অফিস: এবতেদায়ী মাদ্রাসার ডাটা এন্ট্রি আজ ২ সেপ্টেম্বর উদ্বোধন করলেন মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত সচিব সফিউদ্দিন আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ ও প্রশাসন) জিয়াউল আহসান, উপ-পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম, সহ-পরিচালক (অর্থ) আব্দুল মুকিত, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সমন্বয়কারী মোঃ তেলাওয়াত খান, এবতেদায়ী শিক্ষক পরিষদের মহাসচিব শামছুল আলম, কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম হিরন।
উদ্বোধনী অনুষ্ঠানে দ্রুততম সময়ের মধ্যে ডাটা এন্ট্রি নির্ভুলভাবে লিপিবদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন
মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সফিউদ্দিন আহম্মেদ।
শীর্ষবাণী/এনএ











