
ভোলা প্রতিনিধি: ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সঙ্গে আঞ্জুমান মফিদুল ইসলাম ভোলা শাখার নেতৃবৃন্দ আজ ২৭ আগস্ট সাক্ষাৎ করেন।
নেতৃবৃন্দ লাওয়ারিশ লাশ দাফন, আঞ্জুমানে ইসলামী কমপ্লেক্স এর জমি ক্রয় সহ বিভিন্ন বিষয়ে পুলিশ সুপারের সাথে আলোচনা করেন। আঞ্জুমান মুফিদুল ইসলাম ভোলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শওকত হোসেন, সহ সম্পাদক মুহাম্মদ আবু তাহের, দাফন-কাফন বিভাগের পরিচালক হাফেজ বনি আমিন, নির্বাহী পরিষদ সদস্য সাইদুর রহমান মাসুদ ও মাইনুল হক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
শীর্ষনিউজ/এসএসআই















