
ঢাকা অফিস: ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। এ উপলক্ষে আজ ২১ আগস্ট শুক্রবার সকালে স্বাশিপ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু’র নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ২১ আগস্ট গ্রেনেড হামলাস্থল বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ তেলোয়াত হোসেন খান, অধ্যক্ষ মাহবুবুর রহমান, মুজিবুর রহমান, কে এম ওবায়দুল্লাহ, সারোয়ার আলম সরকার, মঈন উদ্দিন ভূইয়া ও সামসুল আলম প্রমুখ।
শীর্ষবাণী/এনএ















