
বরিশাল প্রতিনিধি: টানা ৩দিন আমাবস্যার প্রবল বৃষ্টি ও জোয়ারের ফলে বাংলাদেশ বেতার বরিশাল আঞ্চলিক কেন্দ্রের চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চারপাশে পানি আর পানি।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ বেতারের বরিশাল আঞ্চলিক কেন্দ্রের একজন কর্মকর্তা শীর্ষবাণীকে জানান, আমাবস্যার জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে বেতার কেন্দ্রের চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
জলাবদ্ধতা নিরসনে বেতার কেন্দ্র কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নিলে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। ফলে বেতার কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, আগত ব্যক্তিদের চলাচলে ভোগান্তির মাত্রা বাড়বে।
শীর্ষবাণী ডটকম/এনএ















