
শাহাবুদ্দিন শুভ: ভোলা জেলার সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছির আহমেদ মোল্লা ও ওসমানগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ মোল্লার মাতা ১৮ আগস্ট দিবাগত রাত ১১টা ৪০মিনিটে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার জানাজার নামাজ আজ ১৯ আগস্ট বুধবার বাদ আছর নিজ বাড়ির দরজায় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সকলকে জানাজায় উপস্থিত হওয়ার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা গেল।
ওসমানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের শোক ও সমবেদনা
সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাতার মৃত্যুতে ওসমানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শীর্ষবাণী/এনএ















