‘শোকাবহ আগস্ট: জাতির জনকের শিক্ষা দর্শন’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা ১৮ আগস্ট

ঢাকা অফিস: শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে “শোকাবহ আগস্ট এবং জাতির জনকের শিক্ষা দর্শন” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট মঙ্গলবার দুপুর ২ টায়। স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) জাতীয় কার্যকরী সংসদের আয়োজেন অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভা ফেসবুক লাইভ ও শিক্ষা টিভিতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সভায় সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী। সভায় প্রবন্ধ উপস্থাপন করবেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
শীর্ষবাণী/এনএ