
মাইন উদ্দিন জমাদার: ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপি নেতা ও পৌর যুবদলের সাবেক সভাপতি এনামুল হক অপু ১৭ আগস্ট ভোররাত ৪ টায় পৌর ৪নং ওয়ার্ডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘ দিন কিডনি ও ডায়াবেটিস জনিত রোগে ভুগছিলেন।
আজ বাদ জোহর দক্ষিণ আছলামপুর তার শশুর বাড়ির দরজার জামে মসজিদের সামনে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
এনামুল হক অপু’র মৃত্যুতে চরফ্যাশন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা ও পৌর যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীরভাবে শোকাহত। আল্লাহ মরহুমকে জান্নাত নসীব করুন-এ দোয়া করছেন নেতৃবৃন্দ।
শীর্ষবাণী ডটকম/এনএ













