
মাইন উদ্দীন জমাদার: বরিশালের চরকাউয়া নদী পাড়াপাড়ের সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়েজ মাহমুদ। বুধবার (১২ আগস্ট) সকাল দশ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ফয়েজ মাহমুদ ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চরফ্যাশনের মৃত সুলতান আহমেদের ছেলে।
সূত্র জানায়, ১২ আগস্ট বুধবার সকাল দশ টায় চরকাউয়া খেয়াঘাটের বরিশাল প্রান্ত থেকে নদী পার হওয়ার উদ্দেশ্যে ট্রলারে ওঠেন ফয়েজ। ট্রলার চলাকালীন সময়ে তিনি হঠ্যাৎ নদীতে পড়ে যায়। পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ফায়েজকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে বরিশাল নৌ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন শীর্ষবাণীকে জানান, ১৩ আগস্ট সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। তাছাড়া নদীতে প্রচুর পানি বৃদ্ধি এবং সেই সাথে জোয়ারের চাপ রয়েছে। নৌ পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এ দিকে ফয়েজ মাহমুদ নিখোঁজ হওয়ার ঘটনায় চরফ্যাশন সদর ও তাঁর নিজ বাড়ি ওসমানগজঞ্জ এলকায় আতঙ্ক বিরাজ করছে।
শীর্ষবাণী/এনএ















