বিশিষ্টজনদের মৃত্যুতে ভোলা ডায়াগনস্টিক মালিক সমিতির স্মরণ সভা

ভোলা প্রতিনিধি : ভোলা ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক জাহিদুল হক শুভ’র পিতা মরহুম অহিদুল হক দুলাল, ন্যাশনাল ডায়াগনস্টিকের মালিক, সমাজ সেবক মরহুম আলহাজ্ব খোরশেদ আলম ও ইউনিটি মেডিকেল সার্ভিসের পরিচালক মনিরুজ্জামানের পিতা মরহুম আলতাজের রহমানের স্মরণে-স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভোলা তালুকদার ভবনের সমিতির নিজস্ব অফিসে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আলহাজ্ব জাহিদুল হক শুভ। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ভোলা ডায়াগনস্টিকের সত্তাধিকারী হাফিজুর রহমান, এশিয়া ডায়াগনস্টিকের পরিচালক মামুনুর রশিদ গোলদার। মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক মো: জামাল উদ্দিন, ইসলামিয়া ডায়াগনস্টিকের পরিচালক আরিফ হোসেন লিটন, ল্যাবএইডের পরিচালক সাংবাদিক আফজাল হোসেন, স্কয়ার ডায়াগনস্টিকের পরিচালক মুনসুর আলমসহ বিভিন্ন ডায়াগনস্টিক ও হাসপাতালের পরিচালক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

দোয়ামুনাজাত পরিচালনা করেন দিদার মসজিদের খতিব।