
শীর্ষবাণী, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের মেঝ ভাই চরফ্যাশন বাজারের প্রবীণ ব্যবসায়ী মোঃ মজিবল হক আখন ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, আজ ৩১ জুলাই শুক্রবার বেলা দেড়টায় বার্ধক্যজনিত কারণে বরিশালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেছেন।
বিশিষ্ট ব্যবসায়ী মজিবল হক আখনের মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শোক ও সমবেদনা জ্ঞাপন:
উপজেলা পরিষদের চেয়ারম্যানের মেঝ ভাইর ইন্তেকালে গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শীর্ষবাণী ডটকম/এনএ











