
ভোলা প্রতিনিধি: ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর তত্ত্বাবধানে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রতন কুমার শীল ও এএসআই মোঃ মাইনুল হাসানসহ সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় তারা ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ডের ইলিশা জংশন ফেরীঘাটের ২নং পল্টুন (নতুন) এর উপর থেকে ২শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র সূত্র শীর্ষবাণীকে জানায়, আজ ২৮ জুলাই সকাল সাড়ে ৭টায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মন্নান তালুকদার ও মাজেদা বেগমের ছেলে মোঃ মাহাবুব তালুকদার (৩১)। তার বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের তেওয়ারীপুর ২নং ওয়ার্ডে।
শীর্ষবাণী ডটকম/এনএ















